২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ফুলকপি চাষে ব্যস্ত এখন মিঠাপুকুর ও ফুলবাড়ির চাষিরা- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ৩, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ

অনুকূল আবহাওয়ায় মৌসুম শুরুর আগেই রংপুরের মিঠাপুকুর এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফুলকপির চাষ শুরু করেছে সব্জি চাষিরা। ভালো দাম পেতে এখন ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। কেউ নিড়ানি দিচ্ছেন,কেউ কীটনাশক ছিটাচ্ছেন, আবার কেউ সেচ দিচ্ছেন। অনেকে নতুন করে শীতকালীন সবজির চারা রোপণেও ব্যস্ত।
মিঠাপুকুরের ভাংনি ইউনিয়নের জগনান্দ গ্রামের চাষি মোজাফ্ফর , নুরুল ইসলাম নুরু ও আলাউদ্দিন জানান, মিঠাপুকুর হচ্ছে সব্জি ভান্ডার। এখানকার সব্জি স্থানিয় চাহিদা পূরণ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হয়ে থাকে।
এজন্য এখানকার চাষিগণ ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন। একই কথা জানালেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের নদীপাড়ের কৃষক সাহেব বাবু। এবার তিনি ৯৯ শতাংশ জমিতে ফুলকপির চারা রোপণ করেছেন।
তিনি জানান, আমডুঙ্গি হাটের পাশের জমিতে ফুলকপি চাষ করছেন। ৯৯ শতাংশ জমিতে এখন সার ও নিড়ানি দিচ্ছেন সাতজন মজুর। গ্রামে সাধারণত এই সময়ে কৃষি শ্রমিকদের কাজ থাকে না। আগাম কপি চাষ করায় কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি তিনিও লাভের আশা করছেন।
চাষি মোজাফ্ফর,নুরুল ইসলাম নুরু,আলাউদ্দিন ও সাহেব বাবু বলেন, ফুলকপি ৬০ দিনের ফসল। ২০ হাজার চারা রোপণে ফলন পাওয়া পর্যন্ত জমি চাষ, সার, কীটনাশক, নিড়ানি,শ্রমিকসহ খরচ হবে দুই লাখ টাকা। একটি কপি ২০ টাকা করে বিক্রি করলে ২০ হাজার কপি ৪ লাখ টাকা বিক্রি হবে।
কৃষকরা আশা করছেন, খরচ বাদ দিয়েও ২০হাজার কপিতে ২ লাখ টাকা লাভ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, এলাকার ওপর দিয়ে ছোট-বড় নদী প্রবাহিত। নদী এলাকায় ব্যাপক পলি জমি রয়েছে, যা সবজি চাষের উপযোগী। সম্পাদনায়- শেখ মওদুদ আহমাদ। শব্দ – ২৩৯।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার

মানিকগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল মাহফিল

সলঙ্গায় অবৈধভাবে মাটি কেটে মহাসড়ক নষ্ট করায়ন ট্রাকচালকদের  লাক্ষ টাকা জরিমান ও জেল 

সরকার পতনের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি ঘটবে, বললেন ফখরুল- ৭১বার্তা

চাটমোহরে খ্রিস্টীয় পল্লীতে বড়দিন উদযাপন

গল্পঃ পথে হলো দেখা।। ৭১বার্তা

সাংবাদিক মাহবুব হোসেন লিটু ফুলবাড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত, ৭১বার্তা পরিবারের অভিনন্দন

কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক সভা অনুষ্ঠিত