২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া থেকে বিরল হিমালয় গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।
স্থানীয়রা জানায়, বিরল প্রজাতির এ শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। এ সময় যমুনা নদীর চরাঞ্চলের কিছু যুবক অসুস্থ অবস্থায় শকুনটি ধরে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে পাপ্পু নামের এক যুবক বাড়িতে নিয়ে আসেন। ৩ দিন প্রাথমিক চিকিৎসা শেষে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে খবর দেন। পরবর্তীতে মামুন ও তার লোকজন পাপ্পুর বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে যান।
পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শকুনটি মাটিতে পড়ে গিয়েছিল। বিরল প্রজাতির এই শকুনের নাম (হিমালয় গৃধিনী)। আমি উদ্ধার করে খাবার ও ওষুধ খাওয়াচ্ছি। বাংলাদেশ জীববৈচিত্র?্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উপদেষ্টা মোল্লা রেজাউল করিম ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা যেখানে শকুনটি পাঠানোর নির্দেশ দেবেন, আমরা সেখানেই হস্তান্তর করব।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

প্রেম ও দ্রোহের কবি খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ – ৭১বার্তা

উত্তরাঞ্চলে সোঁনালী আঁশের ফলন ভালো, দাম কম- ৭১বার্তা

সিরাজগঞ্জে চেম্বার নির্বাচনে জামাতের ব্যাপক ভরাডুবি তিনগুণ ভোটে সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন-সেই ফুলগুলো উৎসর্গ করলেন শহিদ মিনারে

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে বিধবা নারী খুন

সিরাজগঞ্জের পৌর এলাকায় রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত- ৭১বার্তা

চাঁপাইনবাবগঞ্জে গোলাবারুদ সহ অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার

সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে – অধ্যাপক আশরাফ আলী আকন