১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

পায়ে মাড়িয়ে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ও রাসায়নিক রং মিশিয়ে সু-স্বাদু লাচ্ছা

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ

ইকবাল হাসান বগুড়া:
ইসলামিয়া ও জমি লাচ্ছা সেমাই দুই কারখানার এক লাখ পনের হাজার টাকা জরিমানা। বগুড়ার শহরের আটা পাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানার এক লাখ টাকা, জেমি লাচ্ছা সেমাই” কারখানা ও বৃন্দাবন পাড়া, পনের হাজার টাকা ২ প্রতিষ্ঠানের মোট এক লাখ পনের হাজার টাকা জরিমানা।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়, ১. পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করতে দেখা য়ায়।
২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। ৩. অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন এবং মোড়ক জাতকরন করতে দেখা যায়। ৪. ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়। এসকল উক্ত অপরাধে “ইসলামিয়া লাচ্ছা সেমাই” কারখানা, আটা পাড়া, এক লাখ টাকা এবং “জেমি লাচ্ছা সেমাই” কারখানার বৃন্দাবন পাড়ার পনের হাজার টাকা ২ প্রতিষ্ঠানে মোট এক লাখ পনের হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়ার নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব, উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিজয় ৭১ স্মরণে দেশাত্মবোধক গান স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে- জন্ম ভূমি

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

সিরাজগঞ্জে “ডিসিমিনেশন অফ রাস মডেল” শীর্ষক ওয়ার্কশপ

নতুন বছর শুরুর আগেই শাহজাদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছাচ্ছে নতুন বই

অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ বছর খাবার না খেয়েও বাঁচে যে প্রাণী- ৭১বার্তা

ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হামলা প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক

প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ-আনারস, নিজেই তুলেছেন ছবি – ৭১ বার্তা

বগুড়ার গাবতলী পেরিহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত

উত্তরায় আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু