স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ|
এই উপলক্ষে মানিকগঞ্জ কালীবাড়ি ঐতিহ্যবাহী সংগীত নিকেতনের শিল্পীদের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়|
৮ই মে ২০২৬ ইং শুক্রবার সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ কালিবাড়ি ঐতিহ্যবাহী সংগীত নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী| এবারের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীর প্রতিপাদ্য বিষয় শান্তি ও মানবতার কবি |
গতকাল ছিল ২৫ ˆবশাখ| বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী| দেশজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে| তারই ধারাবাহিকতায় বাংলা সাহিত্য, গান, গল্প, নাটক, প্রবন্ধ ও চিত্রকলায় নিজের অসাধারণ প্রতিভার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে মানিকগঞ্জের অন্যতম সংগঠন সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেনসহ আরো অনেকে| অনুষ্ঠানে রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সম্প্রীতি দাস ,সাইফুল ইসলাম, বিদিতা চৌধুরী, নিকুঞ্জ মিত্র, অনুজা রায়,মল্লিকা কর্মকার, সাইদা রহমান, বশির উদ্দিন মাস্টার, ছবি চ্যাটার্জী, এবং নাসরিন আহমেদ|তবলায় ছিলেন প্রতুল রায়, নিরঞ্জন মিত্র, সুজন আহমেদ বজলুর রহমান| মন্দিরায় ছিলেন সিবেন চক্রবর্তী এবং দোতারায় ছিলেন ফরিদ শিকদার| তাছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট কণ্ঠশিল্পীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাত দশটা পর্যন্ত শিল্পীরা গান পরিবেশন করেন ২৫শে ˆবশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে| এ উপলক্ষে মানিকগঞ্জ কালীবাড়ি ঐতিহ্যবাহী সংগীত নিকেতনের শিল্পীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়|
শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ কালীবাড়ি ঐতিহ্যবাহী সংগীত নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান| এবারের জন্মজয়ন্তীর প্রতিপাদ্য ছিল— “শান্তি ও মানবতার কবি”| গতকাল ছিল ২৫ ˆবশাখ| বাংলা সাহিত্য, গান, গল্প, নাটক, প্রবন্ধ ও চিত্রকলায় অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় তাঁর জন্মজয়ন্তী| এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ|
জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সম্প্রীতি দাস, সাইফুল ইসলাম, বিদিতা চৌধুরী, নিকুঞ্জ মিত্র, অনুজা রায়, মল্লিকা কর্মকার, সাইদা রহমান, বশির উদ্দিন মাস্টার, ছবি চ্যাটার্জী এবং নাসরিন আহমেদ|
বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন তবলায় প্রতুল রায়, নিরঞ্জন মিত্র, সুজন আহমেদ ও বজলুর রহমান| মন্দিরায় ছিলেন সিবেন চক্রবর্তী এবং দোতারায় ছিলেন ফরিদ শিকদার|
অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট কণ্ঠশিল্পী উপস্থিত ছিলেন| রাত ১০টা পর্যন্ত শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল|


















