১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

হেরেছে পাকিস্তান, ব্রোঞ্জ জয় বাংলাদেশের – ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ

একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অবশেষে পদকের দেখা পেল বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানি মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। সূত্র: আর টিভি

সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়ায় ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ ইনিংসের শুরুতেই দিয়েছেন বোলাররা। স্কোরবোর্ডে ১৮ রান জমা করতেই ৪ উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান। এর মধ্যে একাই ১৩ রান করেন সাদাফ সামাস।এরপর নাতালিয়া পারভেজের সঙ্গে অধিনায়ক নিদা দারের জুটিতে পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়া ১১, নিদা দার ১৪ ও আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭ রানে শেষ পর্যন্ত ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার একাই ৩ উইকেট শিকার করেন। ২টি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা। এছাড়া মারুফা আক্তার, নাহিদা ও রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন।

৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি ২৭ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৩৩ রান হতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শামিমা ১৩, সাথী ১৩ ও নিগার সুলতানা ২ রান করে বিদায় নেন।

এরপর সোবহানা মোস্তারি ৫ ও রিতু মনি ৭ রানে বিদায় নিলেও স্বর্ণা আক্তারের ১৪ ও সুলতানা খাতুনের ২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লাল সবুজের দল।খবর – আমাদের সময় ডটকম।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন

ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন,আবার জানালো যুক্তরাষ্ট্রে- ৭১বার্তা

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : গাবতলীতে বিএনপির ইফতারে এমপি মিল্টন

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে : সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

বোচাগঞ্জে ক্লাস্টার পদ্ধতিতে কপি চাষে লাভবান কৃষক

বগুড়ার গাবতলীতে অসহায় বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী

সিরাজগঞ্জ চেম্বারে নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাচ্চু’কে জেলা তায়কোয়ানডো এসোসিয়েশন পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

গণবিজ্ঞপ্তি- ৭১বার্তা

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান