২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:২৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আদিবাসীদের প্রধান গোয়াল পূজা ও সহরায় উৎসব

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

সুনীল কুমার, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পালিত হল আদিবাসীদের অন্যতম প্রধান উৎসব গোয়াল পুজা/সহরায় উৎসব পালিত।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এ পুজা বা উৎসব পালন করা হয়ে থাকে।
এদিন বাড়ির মহিলাগন নানাবিধ সাজে ঘর রাঙিয়ে তোলেন এবং চালের গুড়া দিয়ে আলপনা আঁকেন। ঘরের আসবাবপত্র পরিষ্কার করা
বিশেষকরে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা। হয় এবং চালের গুঁড়ো করা পানি এগুলোতে ছিটিয়ে দেওয়া হয়। গৃহকর্তা সকাল থেকে উপবাস করে দুপুরবেলায় স্নান সেরে পরিষ্কার কাপড়ে গোয়ালে বসে পূজা করেন।
পূজার উপকরণ হিসেবে একটি কাঁসার থালায় ধূপ, সিঁদুর, আতপ চাল, তাপান (হাড়িয়া পানি) পিঠা ব্যবহৃত হয় এবং একজাতীয় গাছের ডাল খুটি হিসেবে ব্যবহৃত হয় যেটা ভগবানরূপে পুজিত হয়। হয়, গরুর গোয়ালে লাল মোরগ সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলি দেওয়া হয়।
প্রতিটি গরু ও মোষের শিঙে তেল ও সিঁদুর মাখিয়ে মাথায় ধান শিষের তৈরী মোড় পরানো হয়। এরপর গৃহকত্রী নববস্ত্র পরে উলুধ্বনি দিয়ে গাভি পূজা করেন, যাকে গরু চুমা বলা হয়ে থাকে।
এইদিনে গবাদিপশুকে ভাল খাবার খাওয়ানো হয়। সহরায় উৎসবে মূলত গৃহপালিত পশুর মঙ্গল কামনা ও কৃষিকার্য সুচারুভাবে সম্পন্নের জন্য শক্তির বন্দনা করা হয়। এবং সব আয়ের উৎসসূচক স্থানে গিয়ে নেচে নেচে মঙ্গল কামনা করা হয়।
অঞ্চলভেদে পুজাটির নামের ভিন্নতা রয়েছে। এই পুজাটি আদিবাসীদের সমাজে প্রচলিত রয়েছে। মূল আনুষ্ঠানিকতা তিন দিনের হলেও ধুমধামের বেশ থাকে চার থেকে পাঁচ দিন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে সাবেক জাসদনেতা, সমাজসেবক, ব্যবসায়ী হারুন অর রশিদ খান হারুন  আনুষ্ঠানিকভাবে  বিএনপিতে যোগদান 

লিবিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজের ঘটনায় মানবপাচারকারীর ৩ দালাল গ্রেফতার

লিবিয়ার বন্যা ট্রাজেডি: হাজারের বেশি মৃত! নিখোঁজ ১০ হাজার, চলছে উদ্ধার কাজ – ৭১বার্তা

নিরাপত্তাহীনতায়’ শাটল ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা- ৭১বার্তা

খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বললেন বাণিজ্যমন্ত্রী – ৭১বার্তা

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার

নাগরপুরে বিএনপি’র কর্মী সম্মেলন

কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ – ঘরে বসেই মিলবে পণ্য সেবা