১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:০১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রবিবার (১৪ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভায়, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহাবুবর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক
মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক – মোঃ আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি’র সভাপতি বিজ্ঞ পাবিলক প্রসিকিউটর সহ অন্যরা বক্তব্যে রাখেন। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক শক্তিকে ধ্বংস করতেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। জাতি হিসেবে এই ইতিহাস ভুলে গেলে চলবে না। এ সময় তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত- ৭১বার্তা

সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে – অধ্যাপক আশরাফ আলী আকন

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর

বগুড়ার গাবতলীতে বজ্রপাত প্রতিরোধ যন্ত্র স্থাপন করলেন ছাত্রদল নেতা পলাশ

ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রকে শাসন করায় শিক্ষককে হাতুড়িপেটা

রায়গঞ্জে সাংবাদিককে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হৃদয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নওগাঁয় ১৪ জন গ্রেফতার