২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:২০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

 ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

রায়গঞ্জে গভীর রাতে  এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান
রায়গঞ্জ  প্রতিনিধি
 সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন  এসিল্যান্ড মাসুদ রানার।
সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ডাম্পার ট্রাকসহ চারজনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টা থেকে  ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
এসময় টপসয়েল পরিবহনের প্রমাণ মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুইজনকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াকুব আলী সেখ (২১) এবং সিহাব আলী সরকার (২২)কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।  অন্যদিকে সুমন মোল্লা এবং ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান  করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত  হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।  অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও চলমান অভিযান অব্যাহত রাখার  জোর দবি  জানান ।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত : তারেক রহমান

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

কাজিপুরে বিনামূল্যে ১৮’শ কৃষক পেলো প্রণোদনা’র বোরোধান ও হাইব্রিড ধানবীজ ও সার

বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত

শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, যুক্তরাষ্ট্রকে বললেন ভারত- ৭১বার্তা

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য: ওয়্যারিং পরিদর্শক ও এজিএমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ