২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ণ

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন গড়তে উপজেলা জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার ধামইরহাট মিনি স্টেডিয়াম থেকে নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’র মিছিলটি আমাইতাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন এই আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
কর্মসূচিটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, সহঃ সেক্রেটারি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুল আজিজ, মাওঃ আমানউল্লাহ, সেক্রেটারি মোঃ রেজোয়ান প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা

দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

আঁধার পেড়িয়ে।। ৭১বার্তা

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি

ঔষধি গাছ পাথরকুচির যত উপকার।। ৭১বার্তা

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

পায়ে মাড়িয়ে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ও রাসায়নিক রং মিশিয়ে সু-স্বাদু লাচ্ছা

ঈদের আনন্দে ঘরমুখো মানুষের যাত্রা

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার

জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই -মাওলানা রফিকুল ইসলাম খান