১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৭ডিসেম্বর-২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি অবৈধ জর্দা কারখানায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই তামাকজাত দ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচামাল সংরক্ষণ করা হচ্ছিল। উৎপাদন প্রক্রিয়ায় ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি এবং মান নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো ব্যবস্থা ছিল না, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে কারখানার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসমিন, থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, -“জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো ধরনের অননুমোদিত ও অস্বাস্থ্যকর উৎপাদন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের নিয়মিত অভিযান অবৈধ তামাকজাত দ্রব্য উৎপাদন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জ সাহেদনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গরীব, অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু  নির্বাচিত হওয়ায়- জিয়া পরিষদ সিরাজগঞ্জের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন 

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : গাবতলীতে বিএনপির ইফতারে এমপি মিল্টন

হামলাকারি আত্মগোপন, সদস্যপদ বাতিল, থানায় মামলা, রংপুরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে স্বর্ণ কারিগড় – ৭১বার্তা

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে — শিবলু

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি