২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে শালীসি বৈঠকে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে বুধবার (১০ ডিসেস্বর)  রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বুধবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে এঘটনা ঘটে। নিহত হারান আলী শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে শালিসি বৈঠক বসে। বৈঠকে শেষ দিকে বোন জামাই পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, আামার পিতা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগিনা আলামিন ও আমার বোন শাপলা খাতুন আহত হই। গুরুতর আহত আমার পিতা হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, নিহতের মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।  আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক তোড়জোড়

‘ষড়যন্ত্রের সাথে জিয়া ওতপ্রোতভাবে জড়িত’- ৭১বার্তা

‘প্রিয়তমা’ সিনেমাটি কয়েকবার দেখেছি: অপু বিশ্বাস-৭১বার্তা

লিবিয়ার বন্যা ট্রাজেডি: হাজারের বেশি মৃত! নিখোঁজ ১০ হাজার, চলছে উদ্ধার কাজ – ৭১বার্তা

গণবিজ্ঞপ্তি- ৭১বার্তা

শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, যুক্তরাষ্ট্রকে বললেন ভারত- ৭১বার্তা

সিরাজগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রি করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া মাহফিল