২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

পীরগঞ্জের বহু হোটেল-রেস্তোরাঁ এখন স্বাস্থ্যঝুঁকির কারখানা: জরুরি ভোক্তা অধিকারের সাঁড়াশি অভিযানের দাবি

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ

তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার:
বাঁচার জন্য খাবার খাই-আর সেই খাবারই যদি হয় নীরব ঘাতক, তাহলে আমরা নিরাপদ কোথায়? বাঁচার জন্য খাই মরার জন্য নয়।
রংপুর পীরগঞ্জের বহু হোটেল-রেস্তোরাঁয় বাসি খাবার, অপরিচ্ছন্ন রান্নাঘর, খোলা তেল, পুনব্যবহৃত তেল,খাবারের মূল্য তালিকা বিহীন ব্যবসা, অস্বাস্থ্যকর পরিবেশ—সবই যেন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে ! এই সবই হচ্ছে মানুষের পাতে!
বাজারের দ্রব্যমূল্যের দামের চেয়েও কয়েক গুণ দাম নিচ্ছে এই হোটেল গুলোতে । যা চাঁদা ও দাদন ব্যবসায় চেয়েও ভয়ঙ্কর । খেয়ে দেয়ে নিরুপায় ভোজনরসিক গ্রাহকগণ আর কিছু বলতে না পারায় সুযোগ ব্যবহার করছে কতিপয় অসাধু হোটেল মালিকগণ। শীঘ্রই এদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার ।
প্রশ্ন হচ্ছে—ভোক্তা অধিকার কোথায়? প্রশাসনের নজর কি ঘুমিয়ে আছে?
অবিলম্বে পীরগঞ্জের সব হোটেল-রেস্তোরাঁয় জরুরি ভিত্তিতে ভোক্তা অধিকার অভিযানের জোর দাবি জানাচ্ছি।
মানুষ মরবে, আর আমরা চুপ থাকব-এটা হতে পারে না।
খাবারের নামে মৃত্যুফাঁদ আর নয়! দামে ১৮ আনা মানে স্বাস্থ্যঝুঁকির কারখানা । এমনটা হতে দেয়া যায় না।
জনস্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি খেললে রেহাই নেই-এই বার্তাটা সময় থাকতেই এখনই দিতে হবে। নিরব ঘাতকের হাত থেকে মানুষ বাঁচাও!
দয়া নয়—আমরা আমাদের অধিকার চাই। নিরাপদ খাবার চাই। সুস্থতায় বেঁচে থাকার নিশ্চয়তা চাই । নীরব ঘাতকের হাত থেকে মানুষকে বাঁচাতে প্রশাসনসহ ভোক্তা অধিকারের এখনই কার্যকর পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে পিআইসি কমিটি স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ- ৭১বার্তা

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব : বিএনপিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রিয় বাংলাদেশকে আমরা গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো: জামায়াতে ইসলামীর আমীর

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

মোসাব্বির হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

উত্তরাঞ্চলে ধান ক্ষেতে পার্চিং পদ্ধতি, ক্ষতিকারক পোঁকা দমনে ঝাঁক-ঝাঁক পাখি- ৭১বার্তা

প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন-৭১ বার্তা

আমিন জুট মিলে বহাল দুর্নীতির সিন্ডিকেট রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাড়ছে জনচাপ