২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মহান বিজয় দিবসে আফরোজা খানম রিতার আহ্বান

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

স্টাফ  রিপোর্টার। মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির মনোনীত প্রার্থী মানিকগঞ্জ-৩ আসনের (সদর-সাটুরিয়া)ধানের শীষের মনোনীত  আফরোজা খানম রিতা স্মরণকালের বিজয়ের বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন।

১৬ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

শহীদ স্মৃতিস্তম্ভে আফরোজা খানম রিতা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে এ দেশের সর্বস্তরের মানুষ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে  স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করে ছিল। লাখো শহীদের রক্ত এবং অসংখ্য মা–বোনের সম্ভ্রমের হানির বিনিময়ে  স্বাধীন বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা আমরা পেয়েছি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ও বিএনপিকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলার জন্য সকল নেতাকর্মী কে ঐক্য থাকতে হবে। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের বার্তা প্রতিটি
পাড়া-মহল্লায় পৌঁছে দিতে হবে। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল। নতুন প্রজন্মকে ইতিহাস সঠিক ভাবে জানাতে হবে। তিনি আরো বলেন, যারা একাত্তরে বাঙালি জাতির স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই একটি চক্র এখনো অরাজকতা সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না; সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ. ফ. ম. নূরতাজ আলম বাহার, এডভোকেট আ. তা. ম. জহির আলম লোদী,
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, সত্যেন কান্তি পন্ডিত ভজন, জেলা
বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভুইয়া হাবু,পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জাদু,
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল,যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাহ খান জিন্নাহ, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জনি খান সহ বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

মানুষের ভালবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

পোকা মাকড় ধরার নেশা থেকে দুনিয়ার সেরা গেম মেকার- ৭১বার্তা

বগুড়ায় অবৈধ নিষিদ্ধ ঘোষিত ৫২ লক্ষ টাকার পলিথিন জব্দ : পলিথিন কারবারীদের ২ লক্ষ টাকা জরিমান ও জেল

রায়গঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী- ৭১বার্তা

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

বাড়ছে পানি, উত্তরাঞ্চলে বন্যার শংকা – ৭১বার্তা

অপসাংবাদিকতা প্রতিরোধে মানিকগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ