২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:১৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় হরিজন কলোনিতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২২, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ

কাজী নূরনবী নাইস, জেলা প্রতিনিধি:
নওগাঁয় হরিজন নুনিয়াপট্টি সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়ে বিকেল ৪টার দিকে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, অভিযানে ১৬ লিটার ৬০০ মিলিলিটার দেশীয় বাংলা মদ, ৭০ কেজি গাঁজা, ৪৫টি খালি বোতল, ৬৬০টি কর্ক, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ এক লাখ  আট হাজার নব্বই টাকা জব্দ করা হয়। পুলিশ আরো জানায়,এ ধরনের অভিযান সবচেয়ে বড় পরিসরের অভিযান ছিল।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনির বাসিন্দা রাহুল (১৯) ও রাজা বাসফোড় (৩৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের বিশেষ টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। প্রথম দফায় ২৫/৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুনরায় অভিযান চালিয়ে মোট ৭০ কেজি গাঁজা ও বাংলা মদ উদ্ধার করা হয়। এসব মাদক নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কয়েকজন আসামি পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে অভিযানের সময় টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ তুলে বিকেলে নুনিয়াপট্টির কিছু বাসিন্দা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, উদ্ধারকৃত সব মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং আদালতের মাধ্যমে বৈধ মালামাল ফেরত দেওয়া হবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই -ডা. জাহিদ হোসেন

বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মহান বিজয় দিবসে আফরোজা খানম রিতার আহ্বান

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান

সিরাজগঞ্জের শিয়ালকোলে শর্ট সার্কিটে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতা

মারা গেছে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী- ৭১বার্তা

বগুড়া ধুনটের নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে