২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জগন্নাথপুরে পিআইসি কমিটি স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন হাওর রক্ষা বাধেঁর ভাঙ্গন বন্ধকরণ ও মেরামত করার নিমিত্তে পিআইসি কমিটির উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক স্কিমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পিআইসি কমিটির সভাপতি উপজেলার নির্বাহী অফিসার বরকত উল্লাহের সভাপতিত্বে ও সেক্রেটারী উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শেখ ফরিদ উদ্দিনের পরিচালনায় চলমান ও প্রস্তাবিত স্কিমসমূহের বাস্তবায়ন অগ্রগতি, কাজের মান, সময়ানুবর্তিতা এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, এলজিইডি উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন সহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তাহীনতায়’ শাটল ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা- ৭১বার্তা

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চান্দাইকোনা পশুর হাটে জমজমাট বেচাকেনা

মারা গেছে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী- ৭১বার্তা

ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত- ৭১বার্তা

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 

আমিন জুট মিলে বহাল দুর্নীতির সিন্ডিকেট রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাড়ছে জনচাপ

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

রায়গঞ্জে কুমাজপুর মৌজার সরকারি হালট উদ্ধারের দাবি এলাকাবাসীর

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন

আদিবাসীদের প্রধান গোয়াল পূজা ও সহরায় উৎসব