২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।
২৪শে ডিসেম্বর ২০২৫ ইং বুধবার মানিকগঞ্জ শহরে খালপার শহীদ রফিক চত্বরে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সকাল ১১টায় এই কর্মসূচির আয়োজন করে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান,আল আমিন মাহমুদ প্রমুখ ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

বক্তারা মানববন্ধনে বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা, মত প্রকাশের অধিকার সাংবাদিকতার পথে বড় বাধা , অবিলম্বে সাংবাদিক ও গণমাধ্যম অফিসে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ সরকারই ইসলাম ধর্মের ধারক,বাহক ও প্রচারক- ৭১বার্তা

তাঁর এক বক্তৃতা পাল্টে দিয়েছে রাজনীতির সব হিসাবনিকাশ

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান

ফুলবাড়ীতে ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর।।৭১বার্তা

মৌ চাষ : সরিষা ফুলে মৌমাছির গুঞ্জনে মূখরিত চৌহালী

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে: কক্সবাজারে জামায়াত আমির

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু