২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৩, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ) সকাল ১০টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আধুনিক হলরুমে (৩য় তলা) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সভাপতিত্বে দপ্তর সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

এ-সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম মিলন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান,কার্যকরী সদস্য নুরুল ইসলাম বাবু,শফিক মোহাম্মদ রুমন, সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলাম, কালবেলার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাই এই বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে আলোড়িত করেছে।

দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। সে কারণেই দেশনেত্রীর নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।

শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। যিনি তার নীতির প্রশ্নে কখনো আপস করেননি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। যিনি তার সমগ্র জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করেছেন, কারাভোগ করেছেন। শেষদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু কখনও তিনি দেশ ছেড়ে চলে যাননি।

 

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

৩০০ আসনে ১৮৪২ প্রার্থী

হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ : আলোচনা হতে পারে যে বিষয়গুলোতে – ৭১বার্তা

প্রেম ও দ্রোহের কবি খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ – ৭১বার্তা

আগামী জাতীয় নির্বাচনের অদৃশ্য শক্তি প্রতিহত করবে যুবদল -বিএনপি নেতা মুরাদুজ্জামান মুরাদ

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর ছুড়িকাঘাতে সাপুড়ে নিহত:  আহত-৫, গ্রেপ্তার-৩

ব্যর্থ হয়ে ‘মুখ রক্ষার’ পথ খুঁজছেন ট্রাম্প : তেহরানভিত্তিক বিশ্লেষক

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ

জীবন সংগ্রামে হার না মানা স্বামী হারা লাইলী বেগম – তিন শিশু সন্তান কে নিয়ে জীবন যুদ্ধে দিন পার করছেন