১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:১১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেকারত্ব দূর করার লক্ষ্যে যুবসমাজকে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্হায় পত্মীতলা ১৪ বিজিবি

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৮, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
সীমান্ত বর্তী সাধারণ মানুষের জীবন যাত্রা মান উন্নয়নের লক্ষ্যে যুবসমাজের  কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্হায় করা হয়েছে।
গত ২৯ জুলাই ২০২৪ তারিখ রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কড়িয়া বিওপি সংলগ্ন ও ভূটিয়াপাড়া বিওপি এলাকার ধলাহার ইউনিয়ন পরিষদে সীমান্তবর্তী বেকার যুবক/ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থাপিত ‘‘সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এর শুভ উদ্বোধন করেন।
সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা এবং সীমান্তবর্তী সাধারন মানুষের জনজীবনের উন্নয়নের জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই কম্পিউটার সেন্টারটি এই সীমান্ত এলাকাকে একটা আলোকিত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ২৭ জন (কড়িয়া-১০ এবং ভুটিয়াপাড়া-১৭ জন) প্রশিক্ষণরত রয়েছে।
অপরাধ দমনে বিজিবি যেমন কঠোর ভাবে অভিযান পরিচালনা করে থাকে পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যানেও বিজিবি কাজ করে যাচ্ছে। কড়িয়া এলাকা একটি অধিক চোরাচালান প্রবণ এলাকা ছিল। অন্ধাকার জীবন ছেড়ে যারা আলোর পথে আসতে চায় তাদের জন্য বিজিবি’র সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।
সীমান্তবর্তী বেকার যুবক, ছাত্র-ছাত্রীদের জীবন-মান উন্নয়নের জন্য ‘‘সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’’ প্রতিষ্ঠার এই জনকল্যানমূলক উদ্যোগ বেসামরিক পরিমন্ডলে অত্যন্ত প্রশংসীত হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার হ্রাসে এই কম্পিউটার সেন্টারটি ইতিবাচক প্রভাব বিস্তার করেছে বলে এলাকাবাসী মনে করেন।
ট্রেনিং সেন্টারটি এই এলাকার যুবসমাজকে বেকারত্ব দূর করে সাবলম্বী করতে এবং সুন্দর ও আলোর পথে‌ আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিজিবিকে মানুষের আরো কাছাকাছি এনে আস্থা অর্জনে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএস।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র ৫১ দফা ইশতেহার ঘোষণা

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা, ২৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শোকার্ত সাধারণ মানুষের ঢল

বাড়ছে পানি, উত্তরাঞ্চলে বন্যার শংকা – ৭১বার্তা

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

শনিবারের সংঘর্ষে পুলিশের ১১ মামলায় বিএনপির ৫৪৯ নেতাকর্মী আসামি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী