২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

প্রতিবেদক
joysagor
আগস্ট ৫, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ

৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির শুরুতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সেখানেই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী প্রেসক্লাবে সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু সহ প্রিন্ট ও ইলেক্ট্র মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন। সম্পাদনায়- মোস্তাফিজার বাবলু।

 

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

দেশব্যাপী খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় গোয়েন্দা পুলিশের তিনদফা অভিযানে আট মাদক ব্যবসায়ী আটক

বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই: বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা

কাউন্সিলর রফিকুল আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত – ৭১বার্তা

জাতির উদ্দেশে বিদায়ি ভাষণে প্রধান উপদেষ্টা : যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়

ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রকে শাসন করায় শিক্ষককে হাতুড়িপেটা

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ

রংপুরে অনিদ্রিষ্টকাল জীবন বীমার ব্যবসা বন্ধ

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন

বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে নেশাজাত পন্য সহ পাঁচজন (৫) গ্রেফতার