২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে গোলাবারুদসহ অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ণ

মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে দুইটি বিদেশি পিস্তল সহ নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবির আভিযানিক দল। বৃহস্পতিবার আনুমানিক রাত নয় ঘটিকার সময় উনিশবিঘা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী/সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবির মহাপরিচালক চোরাচালান বন্ধে জোর নির্দেশনা প্রদান করেছেন। তাঁরই নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এ প্রেক্ষিতে অস্ত্রের কয়েকটি চালান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে
বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন। সেই লক্ষ্যে এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করে । তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দিকনির্দেশনায় গত (৮ জানুয়ারি ২০২৬) আনুমানিক রাত ৯ টা ৪০ মিনিটে অধীনস্থ আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারন ডায়েরী করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন গত ৬ মাসে ৬টি বিদেশী অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে।
উল্লেখ্য যে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩৩টি দেশী/বিদেশী পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে হৃদরোগে মৃত্যুহার কমাতে জেলা সমন্বয় সভা

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

রংপুরে ৬৭৮ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল ও কলেজ

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ: ঢাকায় জনসভায় জামায়াত আমির

সরকার পতনের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি ঘটবে, বললেন ফখরুল- ৭১বার্তা

ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রকে শাসন করায় শিক্ষককে হাতুড়িপেটা

হেরেছে পাকিস্তান, ব্রোঞ্জ জয় বাংলাদেশের – ৭১বার্তা

দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন