১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ঈদ যাত্রায় গণপরিবহন চলবে নির্বিঘ্ন জ্বালানি আছে পর্যাপ্ত : সেতুমন্ত্রী

প্রতিবেদক
joysagor
মার্চ ১৭, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদ যাত্রায় দেশের গণপরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন চলবে এবং কোনো সংকট হবে না। দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তাই তেলসংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য নতুন টয়লেট উদ্বোধন উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন। সেতুমন্ত্রী বলেন, “মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখেছি, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেক বাসচালক নির্ধারিত ভাড়ার চেয়ে কমেই যাত্রী পরিবহন করছেন। শৃঙ্খলার সঙ্গে বাসগুলো একদিক দিয়ে টার্মিনালে ঢুকছে, আবার যাত্রী নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।” ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রশাসন জানিয়েছে, ঈদ যাত্রার সময় অতিরিক্ত বাস ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি টার্মিনালে পর্যাপ্ত কর্মী ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের জন্য ভাড়া ও যাত্রা সংক্রান্ত তথ্য নিয়মিত মনিটর করা হবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে – ৭১বার্তা

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বেশ প্রাণবন্ত

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ

পাওটানার জিগাবাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা – ৭১বার্তা

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ: ঢাকায় জনসভায় জামায়াত আমির

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটল বিল, সিদ্দিক নগর বাৎসরিক বিশ্ব ইজতেমা

রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে গোলাবারুদসহ অস্ত্র উদ্ধার

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং

জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন