২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:২৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে ঝড়ে পড়া গাছে পথচারীরা চরম ভোগান্তি:দেখার কেউ নেই

প্রতিবেদক
joysagor
মে ২৪, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

মোঃ রবিউল আউয়াল:
ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ে আছে বিশাল আকৃতির এক গাছ। কয়েক দিন পার হয়ে গেলেও তা অপসারণের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে রায়গঞ্জ- ধানগড়া-সিরাজগঞ্জ সড়কের বৈকন্ঠপুর এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামনেই পবিত্র ঈদুল আযহা। ঘরমুখী মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের চাপ বাড়ায় এই এক গাছের কারণেই সড়কটিতে এখন সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ভোগান্তির শিকার সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— “কে সরাবে এই গাছ?”
সরেজমিনে বৈকন্ঠপুর এলাকায় গিয়ে দেখা যায়, দিন কয়েক আগের রাতে কালবৈশাখী ঝড়ে সড়কের পাশের একটি বিশাল আকৃতির গাছ উপড়ে একদম রাস্তার ওপর পড়ে রয়েছে। বিশাল এই গাছটির কারণে সড়কের একপাশের পুরো অংশই বন্ধ হয়ে গেছে। ফলে দুই লেনের এই ব্যস্ততম সড়কে এখন এক লেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাড়ি। দূরপাল্লার বাস, ট্রাক থেকে শুরু করে স্থানীয় সিএনজি, অটোরিকশা পার হতে গিয়ে প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাতের আঁধারে এই স্থানটি যেন একেকটি “মরণফাঁদে” পরিণত হচ্ছে।
এই মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের পশুবাহী ট্রাক এবং ঘরমুখী মানুষের যাতায়াত শুরু হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ কয়েক গুণ বেশি
বৃদ্ধি পেয়েছে। এমন সময়ে রাস্তার মাঝে এই প্রতিবন্ধকতার কারণে বৈকন্ঠপুর এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমনিতেই ঈদের সময় রাস্তায় গাড়ির চাপ থাকে। তার ওপর রাস্তার মাঝখানে এই বিশাল গাছ। পাশ কাটাতে গিয়ে জ্যামে আটকে থাকতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” দায়িত্ব এড়ানোর চাদর, প্রশ্ন— গাছ সরাবে কে?
গাছটি পড়ে থাকার এতদিন পরও কেন তা সরানো হলো না— এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর চরম উদাসীনতা ও সমন্বয়হীনতা। স্থানীয়দের অভিযোগ, গাছটি সরকারি হওয়ায় সাধারণ মানুষ অপসারণের সাহস পাচ্ছে না। অথচ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কিংবা বন বিভাগ— কোনো পক্ষই রাস্তা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি।
সাধারণত সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় গাছ পড়লে তা দ্রুত অপসারণের দায়িত্ব তাদের। তবে অনেক সময় গাছের মালিকানা বন বিভাগের হওয়ায় আইনি জটিলতা বা নিলামের অজুহাতে গাছ সরাতে দেরি করা হয়। কিন্তু ঈদের এই জরুরি মুহূর্তে প্রশাসনের এমন “উদাসীনতা” কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভুক্তভোগীরা। অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বৈকন্ঠপুর এলাকার বাসিন্দা এবং সাধারণ পথচারীদের দাবি, ঈদের আনন্দ যেন এই অব্যবস্থাপনার কারণে বিষাদে পরিণত না হয়।
আমলাতান্ত্রিক জটিলতা কিংবা দায়িত্ব ঠেলাঠেলির উর্ধ্বে উঠে, ঈদুল আযহার যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে গাছটি অপসারণ করা প্রয়োজন। সামাজিক-বন বিভাগ রায়গঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান বলেন, উপরে পড়া গাছটি জেলা পরিষদের। তাদেরকে এই ব্যবস্থা নিতে হবে।
বন বিভাগের সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজিয়া পারভিন মিষ্টির মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই গাছটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হেরেছে পাকিস্তান, ব্রোঞ্জ জয় বাংলাদেশের – ৭১বার্তা

বিএডিসি’র ডিপ পরিচালনার দায়িত্ব না পাওয়ায় ক্ষুব্ধ মিলন

ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করলেন তারেক রহমান

নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আজ জাতীয় শোক দিবস: প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর সমাধিতে- ৭১বার্তা

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই -মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জে চেম্বার নির্বাচনে জামাতের ব্যাপক ভরাডুবি তিনগুণ ভোটে সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন-সেই ফুলগুলো উৎসর্গ করলেন শহিদ মিনারে

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা