২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

প্রতিবেদক
joysagor
মে ২৪, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
অনলাইন জুয়া প্রতিরোধে ১৮৬৭ সালের প্রাচীন জুয়া আইন বাতিল করে অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে একটি আধুনিক ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ| আগামী সংসদ অধিবেশনেই এই আইনটি পাসের জন্য বিল আকারে পেশ করা হবে।
রবিবার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান|
মুক্ত গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সমাজের সর্বাঙ্গীণ সংস্কার ও অগ্রগতির জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। তবে ফ্রিডম অব প্রেস এবং ফ্রিডম অব স্পিচ চর্চার ক্ষেত্রে দেশের স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যৌক্তিক বিধিনিষেধ থাকা দরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের লাগামহীন অপব্যবহার, হাজার বছরের ঐতিহ্যবাহী পারিবারিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং কৃত্রিম ন্যারেটিভ তৈরির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন এবং গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পরামর্শমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদক আইনের সংস্কার এবং মামলার জট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা জেলায় প্রায় ৮০ হাজার এবং চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ মাদক মামলা পেন্ডিং রয়েছে। এই মামলার আধিক্য বিবেচনা করে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে।
পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন নতুন পাসপোর্টগুলোতে আগের মতো ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দগুচ্ছ পুনঃস্থাপন করা হবে। এটি দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি ও বর্তমান সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এমপিওর তালিকায় নাম প্রকাশ:  নিয়োগ বাণিজ্যে মেতেছে কথিত প্রধান শিক্ষক – ৭১বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই

নওগাঁয় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে করণীয় উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা

জগন্নাথপুরে পিআইসি কমিটি স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

কাল ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : গাবতলীতে বিএনপির ইফতারে এমপি মিল্টন

নেত্রকোণায়” বিজয় একাত্তর” সাহিত্য ও গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

আওয়ামী লীগ সরকারই ইসলাম ধর্মের ধারক,বাহক ও প্রচারক- ৭১বার্তা