২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

প্রতিবেদক
joysagor
জুলাই ২৭, ২০২৩ ৭:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে প্রতিনিধি দল প্রথমে উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএইচসিআরের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে। এ সময় তারা রেজিস্ট্রেশন কার্যক্রম ঘুরে দেখেন।

সেখান থেকে প্রতিনিধি দলের সদস্যরা ইউনিসেফের লার্নিং সেন্টারে এবং পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ই-ভাউচার সেন্টারে যান। এরপর দলটি রোহিঙ্গা কমিউনিটি সেন্টারে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করে।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরিদর্শনকালে তারা রোহিঙ্গা ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। বিকেলে কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ইমোন গিলমোরের বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। এর আগে, ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তাহীনতায়’ শাটল ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা- ৭১বার্তা

মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বলছে

শাজাহানপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির গণসংযোগ

কর্ণসূতি নবজাগরণ প্রীতি প্রমীলা নারী ফুটবল ম্যাচে নাটোরকে ২-১ গোলে হারালো সিরাজগঞ্জ

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

রায়গঞ্জের সোনাখাড়া ইউপিতে ডিডিএলজির পরিদর্শন

কাউন্সিলর রফিকুল আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত – ৭১বার্তা

পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

বেরোবি উপাচার্যের সঙ্গে সমবায় সচিবের সৌজন্য সাক্ষাৎ- ৭১বার্তা