৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শুক্রবার এসএসসি’র রেজাল্ট: অনলাইনে রেজাল্ট জানবেন যেভাবে

প্রতিবেদক
joysagor
জুলাই ২৭, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে ফল।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা কীভাবে সহজেই ফল জানতে পারবে, তা বিস্তারিত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ- SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে তাকে ফল জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) অ্যান্ট্রি করতে হবে। তাহলেই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড যাবে।

গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী- ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৩ মে। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে একাধিক বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষা শেষ হওয়ার তারিখও কয়েকদিন পিছিয়ে যায়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।

পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসাবে জুলাইয়ের শেষ সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার কথা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকার পতনের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি ঘটবে, বললেন ফখরুল- ৭১বার্তা

পাওটানার জিগাবাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা – ৭১বার্তা

সলঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকর প্রস্তুতি সভা

বোচাগঞ্জে ক্লাস্টার পদ্ধতিতে কপি চাষে লাভবান কৃষক

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নওগাঁয় ১৪ বিজিবি কতৃক দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

অক্টোবরের শেষ সপ্তাহের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি

গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু: শোক কাটেনি এখনো পরিবারে

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে নিশ্চয়তা দিল ইরান

সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী