২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:২৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আগামী জাতীয় নির্বাচনের অদৃশ্য শক্তি প্রতিহত করবে যুবদল -বিএনপি নেতা মুরাদুজ্জামান মুরাদ

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২১, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠেছে, তা প্রতিহত করতে জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যার ষড়যন্ত্র চলছে। আমরা, যুবদলের কর্মীরা, এ ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে সর্বদা প্রস্তুত আছি।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিরপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রসঙ্গে বলেন, জামায়াত ইসলামী একটি মুনাফিকী দল। তাদের নেতাদের ফাঁসি দেওয়া হলেও তারা প্রতিবাদে রাজপথে আসেনি, মামলা করেনি। অথচ বিএনপি ও যুবদল দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে প্রতিনিয়ত আন্দোলনে আছে, রক্ত দিচ্ছে, ত্যাগ স্বীকার করছে।
সভায় সভাপতিত্ব করেন শহর যুবদলের সভাপতি মোঃ সজিব খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আল-আমিন পরামাণিক।
এ সময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদক, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে যুবদলের প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং মাঠ পর্যায়ে আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে আগামী ২৭ অ‌ক্টোবর  জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি  তুলে ধরেন। কর্মী সভাশেষে মিরপুর স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিরপুর ওয়াবদা বাঁধে সমাপ্ত হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাছাই পেরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) এর  উদ্বোধন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাবতলী বালিয়াদিঘী বিএনপির কুরআন খতম

১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন

সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে – অধ্যাপক আশরাফ আলী আকন

সিন্ডিকেট ভাঙা না গেলে আলু আমদানি হবে, বললেন ভোক্তা অধিদপ্তরের ডিজি- ৭১বার্তা

গেটম্যানের দাবিতে ট্রেন আটকালো জনতা- ৭১বার্তা

নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন