১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

কর্ণসূতি নবজাগরণ প্রীতি প্রমীলা নারী ফুটবল ম্যাচে নাটোরকে ২-১ গোলে হারালো সিরাজগঞ্জ

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৫, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে “কর্ণসূতি নবজাগরণ” এর উদ্যোগে  অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি নারী ফুটবল ম্যাচ ২০২৫, যেখানে মুখোমুখি হয় নাটোর প্রমীলা  নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ প্রমীলা  নারী ফুটবল দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
উৎসবমুখর পরিবেশে শনিবার (২৫ অক্টোবর-২০২৫ খ্রীঃ) বিকেল ৩টায় শুরু হওয়া খেলায় দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে মাঠে জমে ওঠে উত্তেজনা। খেলার দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকেরা মুগ্ধ হয়, তবে শেষ পর্যন্ত সিরাজগঞ্জ দল ২–১ গোলে জয়ী হয়। পুরো খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও হাজার হাজার শত দর্শক। ম্যাচ শেষে বিজয়ী দলকে ট্রফি ও অংশগ্রহণকারী সবাইকে স্মারক প্রদান করা হয়।
কর্ণসূতি নবজাগরণ পক্ষে রাব্বি হাসান বলেন, “আমাদের লক্ষ্যে তরুণী  নারী খেলোয়াড়দের উৎসাহিত করা এবং সমাজে তাদের অবস্থানকে আরও দৃঢ় করা। আগামী বছর আমরা আরও বড় পরিসরে এই আয়োজন করব।
দর্শক ও আয়োজকদের উচ্ছ্বাসে ভরপুর এই প্রীতি ম্যাচ প্রমাণ করেছে নারী শক্তি শুধু সমাজ গঠনে নয়, মাঠেও সমান তালে এগিয়ে যেতে সক্ষম। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভুনাথ দাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম প্রমুখ।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  হারাগাছ থানা পরিদর্শন- ৭১বার্তা

রায়গঞ্জে সরকারি খাসপুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে : সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু- ৭১বার্তা

ঝুঁকিপূর্ণ ঘিওর কুস্তা বন্দর ব্রিজ : প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ

ফুলবাড়িতে পৃথক দুটি অভিযানে মাদকসহ ২ কারবারি আটক-৭১ বার্তা