১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শাহজাদপুরে প্রফেসর ড. এম .এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি  অপারেশন কর্মসূচি পালিত

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৬, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

মেহেদী হাসান শাহজাদপুর প্রতিনিধি :

২৬(অক্টোবর) রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে প্রফেসর ড. এম. এ. মুহিতের সৌজন্যে এবং শাহজাদপুর চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ (৬) আসনের  বিএনপি মনোনয়ন প্রত্যাশী।

বিনামূল্যের এই চিকিৎসা কার্যক্রমে আউটডোরে এক হাজার রোগীকে সেবা প্রদান করা হয়। চার শতাধিক রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হয়, ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. এ. মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম. এ. মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজা ও মো. আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল প্রমুখ।

বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন  এই কর্মসূচি সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা লাভ করে এবং  আগামীতেও এ ধরনের সুন্দর উদ্যোগ প্রফেসর ড. এম. এ মুহিত সাহেবের কাছ থেকে প্রত্যাশা করেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

এবার ভোটের নামে আর খেলতে দেওয়া হবে না: ফখরুল- ৭১ বার্তা

চাটমোহরে খ্রিস্টীয় পল্লীতে বড়দিন উদযাপন

বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি

দীর্ঘ ১ মাস পাবনায় রেজিস্ট্রিসহ সকল কার্যক্রম বন্ধ, চরম ভোগান্তিতে জনগন

হেরেছে পাকিস্তান, ব্রোঞ্জ জয় বাংলাদেশের – ৭১বার্তা

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে বিধবা নারী খুন

ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার- ৭১বার্তা

দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার