১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে জোরকরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল

প্রতিবেদক
joysagor
অক্টোবর ৩০, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ণ

রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গরীব বৃদ্ধের এক মাত্র অবলম্বন আবাদি জমি থেকে অবৈধ ভাবে বাংলা ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের শুকুর আলীর একটুকরো নিচু জমিতে একই গ্রামের প্রভাবশালী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর মো. আশরাফ আলী প্রায় এক মাস যাবৎ বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি কেটে নিচ্ছেন। এতে করে ড্রেজার স্থাপনকৃত ওই স্থানের চার পাশের আবাদি জমি ও বাড়ি ঘর মারাত্বক হুমকির মুখে পড়েছে। শুকুর আলী বালু উত্তোলনের কাজে বাধা দিতে গেলে
আশরাফ আলী মেম্বার অভিযোগকারী শুকুর আলীকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেন।

মাটি কোড়া গ্রামের মো. লিয়াকত হোসেন ও মো. সেলিমসহ আরও অনেকে জানিয়েছেন, জমি থেকে মাটি কাটার কাজটি তারা সরাসরি দেখেছেন। অভিযোগকারী মো. শুকুর আলী স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিকট সহযোগীতা চেয়ে ব্যর্থ হন। ভুক্তভোগী শুকুর আলী এই অবৈধ বালু উত্তোলনের প্রতিকার চেয়ে, গত ২০ অক্টোবর রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যপারে অভিযুক্ত আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত নেই।

রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় জনমনে উত্তেজনা সৃষ্টি করেছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ইউজিসির নবনিযুক্ত সদস্য প্রফেসর হাসিনা খানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন- ৭১বার্তা

বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

জীবন যুদ্ধ! – ৭১বার্তা

পীরগঞ্জের বহু হোটেল-রেস্তোরাঁ এখন স্বাস্থ্যঝুঁকির কারখানা: জরুরি ভোক্তা অধিকারের সাঁড়াশি অভিযানের দাবি

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

নড়াইলে রুগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালাসহ সকল কার্যক্রম নিষেধাজ্ঞা

প্রতীক তালিকায় শাপলা কলি, শাপলাই চায় এনসিপি