২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১১, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫ইং) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।
সিইসি জানান, নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। সূত্র: বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতির উদ্দেশে বিদায়ি ভাষণে প্রধান উপদেষ্টা : যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি

দিনাজপুরের বোচাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

বগুড়া ধুনটের নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে 

সলঙ্গার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন আব্দুর রহিম

পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা

ফুলবাড়িতে যৌতুকের বলি গৃহবধূ- ৭১বার্তা

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু  নির্বাচিত হওয়ায়- জিয়া পরিষদ সিরাজগঞ্জের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন 

ওসমান হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে’র একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ