২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:০৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ২, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ

বিএনপি চেয়ারপার্সন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪.৩০ মিনিটে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মুফতি আব্দুল্লাহ সরকার।

 

এ-সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, লিটন সাহা,জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মুন্সি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, আবু সাইদ,হাজী মোঃ জুড়ান আলী, নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু,আবু হানিফ খান, প্রদীপ সাহা, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিফুল ইসলাম আলামিন, জুয়েল রানা, নুরুল হক,আনোয়ার হোসেন তালুকদার, জাহিদুল ইসলাম লিটু,আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

 ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

জগন্নাথপুর শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনে ৮ দলীয় জোটের প্রার্থী শাহিনুর পাশা না ইয়াসিন খান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জের পৌর এলাকায় রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু- ৭১বার্তা

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

রংপুরে মৃত্যুর মিছিলে ২ নারীসহ ৫ জন- ৭১বার্তা

৩৫ নারী আসনে ৫০০ প্রার্থী

জাতির উদ্দেশে ভাষণে জামায়াতের আমির : জনগণের চাওয়ার আলোকে নিরাপত্তা-সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই