২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেকারদের ভাতা নয় সম্মানজনক কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে : নওগাঁয় নির্বাচনি জনসভায় ড.শফিকুর রহমান

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ

কাজী নূরনবী নাইস, নওগাঁ প্রতিনিধি :
বেকারদের ভাতা নয় সম্মানজনক কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে নওগাঁয় জামায়াতের আমির ড.শফিকুর রহমান তার বক্তব্যে এমন মন্তব্য করেছেন। জামাতে আমির বলেন বেকার আমাদের সমাজে সবচেয়ে বড়ো সমস্যা, যারা বেকার তাদের জন্যে সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিলে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবে নতুন জীবন ফিরে পাবে। তার পরিবার ও সমাজে সে নিজেই নতুন সম্ভাবনার মানুষ হিসেবে গণ্য হবে। তাকে কারো উপর ভরসা করতে হবে না। তার পাশাপাশি তিনি বলেন যারা দুর্নীতি বাজ তাদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে। নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা.শফিকুর রহমান এমন মন্তব্য করেন।
জামায়াতের আমির বলেন,বিগত সময়ে যারা মামলা বানিজ্যের মাধ্যমে নিরঅপরাধীদের বিপদে ফেলে পকেট ভরেছে মামলা বানিজ্য করেছে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। দুর্নীতির সঙ্গে জড়িত সকল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমীর ডা.শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, যদি জনগণ ভোটের মাধ্যমে আমাদের হাতে ক্ষমতা তুলে দেয়,তবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিবাজদের গলা থেকে লুটের টাকা বের করে আনা হবে। দেশের সম্পদ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং যারা জনগণের হক নষ্ট করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে।

জামায়াত ক্ষমতায় এলে,
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন,জামায়াতে ইসলামী যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না,বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায় গণ-অভ্যুত্থানে রাজপথের যোদ্ধাদের মূল দাবিই ছিল কর্মসংস্থান। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারি নওগাঁ-০৫ (সদর) আসনের জামায়াতের পার্থী আ স ম সায়েম,জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাওটানার জিগাবাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা – ৭১বার্তা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বললেন বাণিজ্যমন্ত্রী – ৭১বার্তা

তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

বিশ্বকাপ ও এশিয়া কাপে টাইগারদের অধিনায়ক সাকিব- ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাবতলী বালিয়াদিঘী বিএনপির কুরআন খতম

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই -ডা. জাহিদ হোসেন

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

রায়গঞ্জে ঝড়ে পড়া গাছে পথচারীরা চরম ভোগান্তি:দেখার কেউ নেই