২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:১০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে অবৈধ টপসয়েল কাটার দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ

লোকমান হোসেন মিলন, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে টপসয়েল কাটার অভিযোগে অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফ্রেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামাইনগর ইউনিয়নের খোদাদাদপুর, ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া এবং ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,
২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সংসদে চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

*আইন শৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর

শাহজাদপুর ড্রেজার থেকে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় হরিজন কলোনিতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  হারাগাছ থানা পরিদর্শন- ৭১বার্তা

উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ বনলতা সুইটস এন্ড বেকারী বিরুদ্ধে : প্রশাসন নীরব

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার