২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময়

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার। মানিকগঞ্জ।
আগামী ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পিপি এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান। সে সময় উপস্থিত সকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, আফরোজা খানম রিতা কে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
গতকাল শুক্রবার সকাল দশটায় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খানের বাসভবনে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিমায় করেন।
সেই সময় উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডের সদস্য,বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার,বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সুযোগ্য পুত্র মোঃ আব্দুল কাদের সহ আরো অনেক।

মত বিনিময় সভায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান বলেন আইনজীবী সমিতি মানিকগঞ্জ জেলার একটি বৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনের ধারক বাহক অভিভাবক আমাদের প্রিয় নেত্রী মরহম হারুণার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা, জেলা বিএনপির আহবায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, আফরোজা খানম রিতার দিক নির্দেশনায় আমি এবং আপনারা আগামী দিনে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে কাজ করে যাব।

তিনি আরো বলেন আইনজীবী সমিতির নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি সকল আইনজীবীদের প্রতি আহ্বান করছি আমাকে আপনারা ভোট দিয়ে সহায়তা করলে আমি বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আপনাদের পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে দেশ ও জাতির স্বার্থে এবং আইনজীবীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই: বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ – মানিকগঞ্জ জেলা ইউনিটের অনুমোদন

অক্টোবরের শেষ সপ্তাহের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি

সিরাজগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রি করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

কালাইয়ে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিক মাহবুব হোসেন লিটু ফুলবাড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত, ৭১বার্তা পরিবারের অভিনন্দন

স্কুল ব্যাগে ১৫ কেজি গাঁজা- ৭১বার্তা

সিরাজগঞ্জে নারী  ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারত্ব জোরকরণে অ্যাডভোকেসী ডায়ালগ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান- লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক আহত