২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সলঙ্গায় মাছবোঝাই নসিমনের চাপায় শিশুর মৃত্যু, দুর্ঘটনার পর মাছ লুট

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাছবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর পরিত্যক্ত নসিমন থেকে মাছ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়েবাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় দুই শিশু দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তাড়াশগামী মাছবোঝাই একটি নসিমন দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়। আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক নসিমনটি রাস্তার পাশের একটি ক্ষেতে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় কিছু লোকজন গাড়িতে থাকা মাছ নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানবাহনটি জব্দের চেষ্টা চলছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। মাছ নিয়ে যাওয়ার বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা আঞ্চলিক সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উল্লাপাড়ায় ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন করেছেন মাওলানা রফিকুল ইসলাম খান

৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ

সিরাজগঞ্জে জনতার দলের ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা : সভাপতি সোহেল ও সম্পাদক ইশান

শাজাহানপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির গণসংযোগ

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হামলা প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি

কালিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের শখের কুমড়ার গাছ কর্তন, থানায় মামলা

মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িও দোকানক্ষতিগ্রস্ত

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক