২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:০১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শিগগিরই পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বড় ধরনের জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগিরই পুলিশে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। মন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন বা ছাড়পত্র পাওয়া মাত্রই এই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
কনস্টেবল নিয়োগের পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ স্বচ্ছতা ও পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে, যা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে আরও কঠোর হচ্ছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ‘আইনশৃঙ্খলা কমিটি’ পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং সেই অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের শখের কুমড়ার গাছ কর্তন, থানায় মামলা

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

বাছাই পেরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

জাতীয় নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতা

খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের- ৭১বার্তা

লিবিয়ায় বৃষ্টি সহ ঘূর্ণিঝড়,  ১৫০ জনের প্রাণহানি

৩৫ নারী আসনে ৫০০ প্রার্থী

একটি দল নারীদের ঘরে আটকে রাখতে চায় : খুলনা ও যশোরে তারেক রহমান