১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৪৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

উল্লাপাড়ায় সলপের ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
joysagor
মার্চ ৬, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার এমএ জলিল:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি কারখানার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ।
বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক ও মো: আব্দুল খালেক কে ৫০ ভেজাল দুধ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধে পরীক্ষার মাধ্যমে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। দুধে পানি মেসানোর পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি ও সংরক্ষণ করা হয় এবং বোতলের গায়ে উৎপাদন মেয়াতউত্তীর্ণ তারিখ না থাকা। খাদ্যপণ্যে নিষিদ্ধ কেমিক্যাল মিশ্রণ করে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।
সলপের ঘোল সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়, যার চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘক্ষণ পচনমুক্ত রাখতে এই ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছিল। ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

লিবিয়ায় সংঘাত আর বিভাজনের অবহেলা কেড়ে নিল হাজারো প্রাণ- ৭১বার্তা

জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই -মাওলানা রফিকুল ইসলাম খান

শাহজাদপুরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর পুলিশের হাতে আটক ঘাতক স্ত্রী তানজিলা

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

বেলকুচিতে শেরনগর গ্রামবাসীর উদ্যোগে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

জবাড়ীতে জমির আইল বিরোধে কৃষক হত্যা মামলা, গ্রেপ্তার দুই 

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ১০ আগস্ট

শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা