৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৩৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
joysagor
মার্চ ১৭, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
দেশের সরকারি-বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এছাড়া বৃত্তি পরীক্ষা আগের মতো নেওয়া হবে বলেও জানান তিনি। পরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নাম ঘোষণাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের (ভিসি) নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন। এছাড়া কুয়েটের ভিসি হিসেবে চূাড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ঝুঁকিপূর্ণ ঘিওর কুস্তা বন্দর ব্রিজ : প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ

লিবিয়ায় সংঘাত আর বিভাজনের অবহেলা কেড়ে নিল হাজারো প্রাণ- ৭১বার্তা

বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ী পিন্টুকে অপহরণের পর হত্যা

জোড়া বাঘ রোমিও- জুলিয়েট রংপুর চিড়িয়াখানায়, দেখতে দর্শকদের ভির- ৭১বার্তা

আই হ্যাভ আ প্ল্যান : দেশে ফিরে তারেক রহমান

যুগ যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে যোগাড় করা তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক  সালেহা বেগমের মৃত্যু !

এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০.৩৯

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন