১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৪৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চান্দাইকোনা পশুর হাটে জমজমাট বেচাকেনা

প্রতিবেদক
joysagor
মে ২২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী গবাদিপশুর হাট হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসা এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারি ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বগুড়া-পাবনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় হাটটিতে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ। সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। বিশেষ করে দেশি জাতের মাঝারি ও ছোট আকৃতির গরুর চাহিদা এখানে বেশি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ সময়ের তুলনায় কোরবানির ঈদকে সামনে রেখে হাটে পশুর আমদানি ও বেচাকেনা কয়েকগুণ বৃদ্ধি পায়। প্রতিটি হাটে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। ফলে এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমও।

হাটে আসা কয়েকজন খামারি জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় তারা সহজেই পশু নিয়ে এখানে আসতে পারেন এবং ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পান। অন্যদিকে ক্রেতারাও বিভিন্ন জাত ও দামের পশু এক জায়গায় পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, “চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পশুর বাজার। এখানে স্থানীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছি।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “চান্দাইকোনা পশুর হাট উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির মৌসুমকে সামনে রেখে তদারকি আরও জোরদার করা হবে।”

হাট কমিটির সভাপতি শামসুল ইসলাম খান বলেন, “চান্দাইকোনা পশুর হাটের সুনাম অনেক পুরোনো। প্রতি হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। কোরবানির ঈদকে সামনে রেখে হাটে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ক্রেতারা যেন নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন এবং কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেদিকে আমরা বিশেষ নজর রাখছি।”

স্থানীয় প্রশাসন ও হাট কর্তৃপক্ষ জানান, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।#

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে গোলাবারুদ সহ অস্ত্র উদ্ধার

শেখ হাসিনা নির্বাচনে হারলে বেকায়দায় পড়তে পারে ভারত: দ্য হিন্দু- ৭১বার্তা

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস জালিয়াতির অভিযোগে ১৮ জন গ্রেফতার

জাপানি বিনিয়োগ ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

রায়গঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দেশজুড়ে নিরাপত্তা জোরদার : রায় প্রত্যাখ্যান করে আ.লীগের শাটডাউন ঘোষণা

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন

হাঁড় কাপানো শীতে কাপছে উত্তরের জনপদ জয়পুরহাট জনজীবন নাকাল

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত