২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৪৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

‘প্রিয়তমা’ সিনেমাটি কয়েকবার দেখেছি: অপু বিশ্বাস-৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ১২, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

অতীত তিক্ততা ভুলে বর্তমানে বেশ ভালো সম্পর্ক বিরাজ করছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের মধ্যে। দুজনের সাম্প্রতিক সময়ের কথাবার্তা শুনলে এমনটাই আভাস পাওয়া যায়। এক্ষেত্রে অপু যেন অনেকটাই এগিয়ে, সুযোগ পেলেই প্রাক্তনের প্রশংসা করতে একদমই ছাড়েন না।

সম্প্রতি টাঙ্গাইলে একটি প্রসাধনীর বিক্রয়কেন্দ্র উদ্বোধন করতে যান অপু বিশ্বাস। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নায়িকা। জানালেন, শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি বেশ কয়েকবার দেখেছেন তিনি। ছবিটি নিয়ে প্রশংসা ঝরে পড়ল অপুর কণ্ঠে।

তিনি বলেন, “প্রিয়তমা’ সিনেমাটি কয়েকবার দেখেছি। অসাধারণ একটি সিনেমা। এমন সিনেমা খুব কম হয়।” এদিন নিজের অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ নিয়েও নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করেন অপু।

শাকিবের সিনেমার প্রশংসা করলেও তার সঙ্গে বর্তমানে সম্পর্ক কেমন—সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান এ অভিনেত্রী।

তবে এর আগে শাকিবের সঙ্গে ফের মিলিত হওয়ার বিষয়ে অপু বলেছিলেন, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।খবর- ঢাকা পোস্ট।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফুলবাড়িতে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার -৭১বার্তা

জগন্নাথপু‌রে কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার 

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

দিনাজপুরের বোচাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

নতুন বছর শুরুর আগেই শাহজাদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছাচ্ছে নতুন বই

ইসরায়েলের হৃদপিণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে,বললেন  তথ্যমন্ত্রী

পবিত্র শবেবরাত আজ