২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:০২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বাইক দুর্ঘটনা: বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু – ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ২২, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ মো. ইমরান ইফতি নামে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত বান্ধবীর নাম নাহিদা সুলতানা। সূত্র: জাগোনিউজ

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে পাথরবাহী মিনি ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান প্রকাশ ইফতি (২৩)। অন্যদিকে নাহিদা সুলতানা কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে। সূত্র: আরটিভি

জানা গেছে, নাহিদা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাতে খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন জানান, ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী।

উপপরিদর্শক নুরুল আশেক জানান, সোমবার রাতে জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর – আমাদের সময় ডটকম।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

আঁধার পেড়িয়ে।। ৭১বার্তা

সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার

স্ত্রীকে প্রায় নগ্ন করে রাস্তায় হাটালেন গায়ক

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

চৌহালী থানা পরিদর্শনে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই

সলঙ্গায় মাছবোঝাই নসিমনের চাপায় শিশুর মৃত্যু, দুর্ঘটনার পর মাছ লুট

ঝিনাইদহ কালীগঞ্জে মানবাধিকার দিবস পালিত

সিরাজগঞ্জের শিয়ালকোলে শর্ট সার্কিটে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড