১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বাছাই পেরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

প্রতিবেদক
joysagor
জুলাই ২৭, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা করে নিল দল দুটি।

জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েই লক্ষ্য পূরণ হয়ে গেছে আয়ারল্যান্ডের। প্রথম দল হিসেবে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আইরিশরা। কয়েক ঘন্টা পর দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের এডিনবার্গে বৃহস্পতিবার জার্মানির বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টির কারণে। খেলা হয়নি একটি বলও। দুই দলই পায় এক পয়েন্ট করে।

বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা আরেক ম্যাচে পরে ডেনমার্ককে ৩৩ রানে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বাছাইয়ের স্বাগতিক স্কটল্যান্ড।

পাঁচ ম্যাচের সবগুলি জিতে ১০ পয়েন্ট নিয়ে সাত দলের টেবিলে এখন শীর্ষে আছে স্কটিশরা। সমান ম্যাচে চার জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আয়ারল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে এই দুই দল।

২০ দলের ২০২৪ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ১২ দলের জায়গা নিশ্চিত হয়েছে আগেই। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, ২০২২ বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তান ও বাংলাদেশ জায়গা পেয়েছে মূল আসরে।

এশিয়া অঞ্চলের বাছাই থেকে দুটি, আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে দুটি, পূর্ব এশিয়া প্যাসিফিক বাছাই থেকে একটি এবং আমেরিকা অঞ্চলের বাছাই থেকে একটি দল জায়গা পাবে মূল পর্বে।

বিশ্বকাপে ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। সেখানে দলগুলি খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা – ৭১বার্তা

শীতার্ত মানুষের পাশে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশন

চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের মাঝে ৫৩ বিজিবির শীতবস্ত্র বিতরণ

শাহজাদপুরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর পুলিশের হাতে আটক ঘাতক স্ত্রী তানজিলা

রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা- ৭১বার্তা

রংপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার- ৭১বার্তা

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের দোয়া মাহফিল