১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৫৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) এর  উদ্বোধন

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২১, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৫ -২৬ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ
 (অনূর্ধ্ব-১৪) ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এতে বাছাইকৃত  ৪০ জন বালক-বালিকা অংশগ্রহন করে।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে,
মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা সমাজসেবা কার্যালয় ও সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার পুকুরে- মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন জার্সি উন্মোচন ও প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা  মোঃ আবুল হাসেম, যুবউন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় এ.কে.এম ফরিদুজ্জমান স্ট্যালিন,  মহিউদ্দিন ইবনুল সিরাজী প্রমুখ।
এছাড়াও সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকসহ বিভন্ন বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সাতাঁর প্রশিক্ষণের কোচ ও পরিচালনার দায়িত্বে ছিলেন, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, সহকারী কোচ মোঃ জাহাঙ্গীর আলম, জাহানারা উচ্চ বিদ্যালয়ের আরমান হোসেন।
 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী জানান, মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে (অনূর্ধ্ব -১৪) ৭০ জন সাঁতারু হতে বাছাইকৃত ৪০জন বালক-বালিকাদের নিয়ে মাসব্যাপী ২১ টি সেশন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কওমী জুট মিলস হাইস্কুল, সিরাজগঞ্জের শিক্ষক মোঃ নাজমুল হোসেন।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁ সীমান্তে ৬টি ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারী আটক

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ : আলোচনা হতে পারে যে বিষয়গুলোতে – ৭১বার্তা

নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান- লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক আহত

পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা