২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
joysagor
নভেম্বর ২৭, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় আজ (বৃহস্পতিবার) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে একই আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি ধার্য করেন।
রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদি হয়ে শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

তাড়াশে ‘ওপেন সিক্রেট’ অবৈধ পুকুর খনন

আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

স্ত্রীকে প্রায় নগ্ন করে রাস্তায় হাটালেন গায়ক

গণমাধ্যমও ভিসানীতির আওতায়, কী বলছেন সাংবাদিকরা- ৭১বার্তা

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাঈদীর জন্য দোয়া:  চাকরি হারালেন মসজিদের খতিব- ৭১বার্তা

রংপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার- ৭১বার্তা

শাহজাদপুরে প্রফেসর ড. এম .এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি  অপারেশন কর্মসূচি পালিত

সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম দিন আজ

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার