২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নাগরপুরে বিএনপি’র কর্মী সম্মেলন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৩, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

মাহমুদুল হাসান নাগরপুর।
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু’র নির্বাচনকে ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে নাগরপুর মহিলা কলেজ প্রাঙ্গনে নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন এর সঞ্চালনায়, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু।
  এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন, সদস্য সুরুজ মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
এ সময় নেতাকর্মীদের কথায় স্পষ্ট ভাবে সমস্বরে সকলেই দলীয় প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে ইচ্ছে পোষণ করেন। এ আলোচনায়, নির্বাচনী পদক্ষেপ ও কর্ম প্রনালী, স্বচ্ছতা ও দলীয় সিদ্ধান্ত এবং নীতিমালা এ কর্মী সভায় গুরুত্ব পায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ – মানিকগঞ্জ জেলা ইউনিটের অনুমোদন

পরাজয় মেনে নিয়ে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

পরীমণির ছেলের জন্মদিন পালন, খরচ ১৫ লাখ টাকা- ৭১বার্তা

তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের চাষিরা

রায়গঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইন মন্ত্রী

কলাপাড়ায় খাল পরিষ্কার কার্যক্রম শুরু

নওগাঁ সীমান্তে ৬টি ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারী আটক

চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

সরকার দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল- ৭১বার্তা