১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৪৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ী পিন্টুকে অপহরণের পর হত্যা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

কাজী নূরনবী, স্টাফ রিপোর্টার:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ‘লটো’শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা। পুলিশ ধারণা করছে, অপহরণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে আদমদীঘি উপজেলার কোমাড়ভোগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার সময় সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাস শোরুমের সামনে এসে থামে। এ সময় মুখ ঢাকা ৪ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র দেখিয়ে পিন্টু আকন্দকে শোরুম থেকে টেনে বাইরে নিয়ে যায়। পরে সহযোগীদের সহায়তায় তাকে মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার ভোরে আদমদীঘির কোমাড়ভোগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের কাজ চলছে।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

চাটমোহরে পানের ফলন ভালো হলেও হতাশ চাষিরা

দেশব্যাপী খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জীবন সংগ্রামে হার না মানা স্বামী হারা লাইলী বেগম – তিন শিশু সন্তান কে নিয়ে জীবন যুদ্ধে দিন পার করছেন

দিনাজপুরের বোচাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান : রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে মহানবী (সা.)-এর আদর্শ ন্যায়পরায়ণতা

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য আটক 

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই : জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন কেন শাহরুখ? – ৭১বার্তা