১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে ৩ আসনে ৬ জন প্রার্থী’র মনোনয়ন বাতিল, ১৩ প্রার্থীর বৈধ ঘোষনা

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৩, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে নাগরিক ঐক্য, স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও তিনটি আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষনা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
শনিবার (৩জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে করেন।
সিরাজগঞ্জ  জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মোঃ নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলমসহ মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের প্রার্থী মোঃ সোহেল রানা’র বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. আনোয়ার হোসেনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচজন প্রার্থী’র মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।এদিকে সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়। এই আসনে বিএনপির প্রার্থী মোঃআয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির প্রার্থী মোঃ ফজলুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

মিছিল-স্লোগানে মুখরিত রংপুর মহানগরী,নিরাপত্তা নজরদারিতে হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা

নওগাঁয় বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

আওয়ামী লীগ সরকারই ইসলাম ধর্মের ধারক,বাহক ও প্রচারক- ৭১বার্তা

অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইন মন্ত্রী

বোচাগঞ্জে ক্লাস্টার পদ্ধতিতে কপি চাষে লাভবান কৃষক

৩০০ আসনে ১৮৪২ প্রার্থী

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একটি দল নারীদের ঘরে আটকে রাখতে চায় : খুলনা ও যশোরে তারেক রহমান

খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের- ৭১বার্তা

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ – ঘরে বসেই মিলবে পণ্য সেবা