২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:১৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
joysagor
মে ২২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন”-এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকালে চাতরী চৌমুহনীস্থ মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহর পিতা মরহুম মোহাম্মদ আবদুল লতিফ, সংগঠনের সিনিয়র সদস্য মরহুম শহীদুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী এবং সহ-সভাপতি শিপন চৌধুরীর মাতা আয়শা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিলে মাদ্রাসার প্রায় ২৫০ জন হাফেজ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইসহাক, আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ, সহ-সভাপতি শিপন চৌধুরী, সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফি আলম, অর্থ সম্পাদক ফরহাদ ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত এবং সদস্য মুরাজ ইকবাল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে “আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন”-এর ভূমিকারও প্রশংসা করেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে – ৭১বার্তা

বেরোবি উপাচার্যের সঙ্গে সমবায় সচিবের সৌজন্য সাক্ষাৎ- ৭১বার্তা

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি

এবার বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু

সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম দিন আজ

বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ী পিন্টুকে অপহরণের পর হত্যা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বললেন বাণিজ্যমন্ত্রী – ৭১বার্তা

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা