২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

‘ষড়যন্ত্রের সাথে জিয়া ওতপ্রোতভাবে জড়িত’- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ১৬, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, যারা আমাদের বাড়িতে সবসময় ওঠাবসা করেছে, খাওয়া-দাওয়া করেছে, তারাই তো বেঈমানি করেছে, এতে কোনো সন্দেহ নেই। জাতির পিতাকে হত্যা করে সংবিধান না মেনে খুনী মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করল। আর রাষ্ট্রপতি ঘোষণা করেই জিয়াউর রহমানকে বানালো সেনাপ্রধান। ষড়যন্ত্রের সাথে জিয়াউর রহমান তো ওতপ্রোতভাবে জড়িত।

শেখ হাসিনা বলেন, মীর জাফর যেমন তিন মাসের বেশি থাকতে পারেনি। তেমনি মোশতাকও থাকতে পারেনি। জিয়া ক্ষমতা দখল করে। উর্দি পরে ক্ষমতারোহণ এবং পরে নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করারও চেষ্টা করে। আর্মি রুলস ভঙ্গ করে একটা রাষ্ট্রপতি নির্বাচনও করে। ভোট কারচুপি ও ভোটচুরি তো সেখান থেকে শুরু। এরপর বিএনপি নামক সেই দল করে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, খুনিরা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলে। ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ করে। জয়বাংলা স্লোগান বাদ দিয়ে জিন্দাবাদ স্লোগান নিয়ে আসে। ইতিহাসি বিকৃতি করে। বাংলাদেশের মানুষের উন্নতির সব স্বপ্ন বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক ঘটনা। সেদিন ঘাতকের বুলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়। ইতিহাসে এ ধরনের জঘন্য ঘটনা বাংলার মাটিতে ঘটে যায়। এটি সেই কারবালার ঘটনাকেও হার মানায়।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে সূচনা বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তারানা হালিম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বক্তব্য দেন।

সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং উপ প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল আওয়াল শামীম। খবর- ঢাকা মেইল।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

বিশ্বনেতারা দিল্লিতে, আজ শুরু হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন- ৭১বার্তা

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

সিরাজগঞ্জে মাল্টি-স্টেকহোল্ডার কর্মশালা

দেশ পুনর্নির্মাণে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে: তারেক রহমান

চুয়াডাঙ্গায় নিয়ম করে গরুকে চা খাওয়াতে হয়, চা না পেলে বিগড়ে যায় গরু

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা