২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বগুড়ায় ছাত্রদলের কমিটিতে পদ পেল জুলাই বিপ্লবের যোদ্ধারা 

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

ইকবাল হাসান বগুড়া :
বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। পদ পেয়েছেন আওয়ামী লীগ শাসনামলে গায়েবী মামলার আসামি, নির্যাতিত ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা। ছাত্রদল সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন ও সদস্য সচিব দায়িত্ব পেয়েছেন কাওসার হাবীব সাকিব। গতকাল  সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এমএ কাশেম, জাকির হোসেন, সাইদুর রহমান, মিল্লাত হোসেন, তানজিমুর রহমান, হাসুরে জনি, রনি মিয়া, নুরুল আমিন, সাদিদ আহমেদ, মুন ইসলাম, রাজ বাবু, জেমি আকতার, আব্দুল লতিফ, আল আমিন আসিফ সহ ৯১ জন যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নেতারা। এরআগে শনিবার নবগঠিত কমিটি অনুমোদন দেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সুপারিশ করেছেন জেলা শাখার সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
সদর উপজেলা শাখার আহ্বায়ক নির্বাচিত সম্মুখসারির জুলাইযোদ্ধা রেদওয়ানুল ইসলাম আকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি আওয়ামী লীগের পথের কাটায় পরিনত হয়েছিলেন। নয়টি গায়েবী মামলা মাথায় নিয়ে থাকতেন ঘর ছাড়া। তিনি জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী ও তাদের দোসররা এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি দিয়ে ভিডিও বানিয়ে অপপ্রচারে লিপ্ত। টার্গেট করে সাইবার বুলিং করা হচ্ছে। তবুও সাংগঠনিক তৎপরতা অপ্রতিরোধ্য।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

পাওটানার জিগাবাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা – ৭১বার্তা

নওগাঁয় ১৪ বিজিবি কতৃক দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জামায়াত ক্ষমতা পেলে সব শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র : ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী মহিষাবান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা

রাকাবের গরু মোটাতাজাকরন প্রকল্পের লোন নিয়ে নি:স্ব গার্ড

চলে গেলেন দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু

বহুল আলোচিত কামারখন্দে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার